দৈনিক সংবাদ দিগন্ত

হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর—আইআরজিসি। শুক্রবার দিবাগত রাতে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সর্বশেষ ড্রোনটি শনাক্ত করে আটকে দেওয়া হয়। পরে সেটি ধ্বংস ও ভূপাতিত করা হয়। এমকিউ-৯ রিপার ড্রোন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি অত্যাধুনিক চালকবিহীন সামরিক আকাশযান। আরও পড়ুন,বেশি সন্তান নেওয়ার আহ্বান, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়এটি দীর্ঘপাল্লার নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলা পরিচালনায় সক্ষম। মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত এই ড্রোন আধুনিক যুদ্ধক্ষেত্রে নজরদারি ও অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। সেখানে একের পর এক মার্কিন ড্রোন ভূপাতিত করার ইরানের দাবি নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনাকে সামনে নিয়ে এসেছে।তবে সর্বশেষ ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্যের তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের