দৈনিক সংবাদ দিগন্ত

নাওজোড়ে সন্ত্রাসী ও কতিথ সাংবাদিকের ছত্রছায়ায় মাদক ব্যবসা

গাজীপুর মহানগরের বাসন থানার অধীনস্থ নাওজোড় ফ্লাইওভারের নিচে  প্রতিনিয়ত মাদক সেবন মাদক বিক্রি হচ্ছে। তথাকথিত সন্ত্রাসী ও রাজনীতিবিদ,সন্ত্রাসী, ও কতিপয় কয়েকজন  সাংবাদিকদের ছত্রছায়ায় এমনটাই হচ্ছে বলে দাবি তুলেছেন স্থানীয়রা। আরও পড়ুন, ঈদ কেনাকাটা করতে এসে গৃহবধূর মর্মান্তিক মৃত্যুখোঁজ খবর নিয়ে জানা যায়, নাওজোর এলাকার ভাওয়াল কলেজের শীর্ষ সন্ত্রাসী  আল আমিনের নেতৃত্বে এ মাদক ব্যবসা হচ্ছে। যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এই আলামীনকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে জামিনে আসার পর আবার সেই একই মাদক ব্যবসা  আবারও প্রতিওমান করেছেন তিনি। এর সাথে, বিএনপি'র  অঙ্গ সংগঠনের কয়েকজন তথাকথিত নেতা জড়িত আছেন বলেও জানা যায়। এছাড়াও  নাম সর্বস্ব নিউজ পোর্টাল,অনুমোদনহীন আইপি টিভি র কার্ড দেখিয়ে  নাজর ফ্লাইওভারের নিচে সারাদিন বসে থেকে চাঁদা নিয়ে মাদক কারবারিদের সহযোগিতা  দিচ্ছেন বলেও জানা যায়।আরও পড়ুন, সংবাদ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই রব বেপারী পুলিশের হাতে আটকমাদক বিক্রেতা রাহিমা সহ একাধিক মহিলা পুরুসের সাথে সক্ষ্যতা রেখে প্রতিদিন তিন থেকে ৫০০০ করে টাকা নিচ্ছেন তারা। তবে গত কয়েকদিনে বেশ কয়েকজন কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।   আবারও  খুব তাড়াতাড়ি অভিযান হবে বলে জানিয়েছেন বাসন থানার অফিসার ইনচার্জ হারুনোর রশিদ। তিনি আরো বলেন গত এক সপ্তাহ আগে অভিযান করে একজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। যে মাদক ব্যবসায়ী তার কোন দল নেই সে যে দলের ব্যানার ব্যবহার করুক না কেন তাকে গ্রেপ্তার করা হবে। তথাকথিত সাংবাদিক  ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় ভুক্তভোগীরা।

নাওজোড়ে সন্ত্রাসী ও কতিথ সাংবাদিকের ছত্রছায়ায় মাদক ব্যবসা