মাদারীপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কালকিনি থানার এসআই (নিঃ) হানিফ সরকারও এএসআই (নিঃ) লেলিন আল মুনতাজ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে অদ্য ১০/১০/২০২৬ খ্রি. তারিখ রাত ০২.০৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন কালকিনি পৌরসভার ০১ নং ওয়ার্ডের মাজিদবাড়ি সাকিনস্থ জনৈক ঈমাম হোসেন এর মালিকানাধীণ গুদাম ঘরের ভেতরে আসামী ১। মোঃ ঈমাম সরদার (৪৫), পিতা মৃত হাজী আঃ মালেক সরদার, ২। মোঃ আকাশ বেপারী(২৮), পিতা- মোঃ আনোয়ার বেপারী, ৩।আরও পড়ুন, জাকারিয়া হত্যা: বাকি আসামিদের গ্রেপ্তারে সাতক্ষীরায় উত্তাল রাজপথ, মানববন্ধনে আলটিমেটাম মোঃ আরাফাত হোসেন মুন(২৪), পিতা- মোঃ সেকেন্দার আলী সরদার, ৪। মোঃ জোবায়ের সরদার(২২), পিতা- মৃত রেজ্জেক সরদার, ৫। মোঃ সাকিবুল হাসান (২২), পিতা- মোঃ আবু বক্কর বেপারী, ৬। মেহেদী হাসান (৩৫), পিতা-মৃত আব্দুল হালিম সরদার, সর্ব সাং- মজিদবাড়ি, থানা- কালকিনি, জেলা- মাদারীপুর’দের হেফাজতে থাকা ১০৪ (একশত চার) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ অর্থ নগদ ৩,২৫০/- টাকা উদ্ধারপূর্বক আসামী’দের গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় কালকিনী থানার এফআইআর নং-৯, তারিখ- ১০ অক্টোবর, ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।