নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ২২ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আব্দুল জব্বার (৬৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার খিরসীন গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পত্নীতলা থানা-পুলিশ।আটক আব্দুল জব্বার খিরসীন গ্রামের মৃত খাজামুদ্দিনের ছেলে। পুলিশ জানায়,
আরও পড়ুন, শ্রীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, নারীসহ গ্রেপ্তার ২
অভিযানের সময় তার হেফাজত থেকে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ২২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পুলিশ আরও জানায়, আটক আব্দুল জব্বারের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।পত্নীতলা থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : বৃদ্ধ আটক মাদক বিক্রি

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ২২ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আব্দুল জব্বার (৬৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার খিরসীন গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পত্নীতলা থানা-পুলিশ।আটক আব্দুল জব্বার খিরসীন গ্রামের মৃত খাজামুদ্দিনের ছেলে। পুলিশ জানায়,
আরও পড়ুন, শ্রীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, নারীসহ গ্রেপ্তার ২
অভিযানের সময় তার হেফাজত থেকে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ২২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পুলিশ আরও জানায়, আটক আব্দুল জব্বারের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।পত্নীতলা থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন