দৈনিক সংবাদ দিগন্ত

মাদক-জুয়ার প্রভাবে মোহাম্মদপুর, আইনের দুর্বলতার কথা বললেন মন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুরে বাড়তে থাকা সন্ত্রাস, মাদক ও জুয়ার প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মোহাম্মদপুরের সন্ত্রাসী সমস্যা ‘ওভারনাইট’ বা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে আধুনিক আইন প্রণয়নের মাধ্যমে এই সংকট মোকাবিলায় কাজ করছে সরকার।মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকায় মাদক ও জুয়ার বিস্তার বেশি। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেপ্তার করলেও বিদ্যমান আইনের সীমাবদ্ধতায় তাদের দীর্ঘ সময় আটকে রাখা যাচ্ছে না। এ কারণে অপরাধ দমনে কার্যকর ও আধুনিক আইন প্রণয়নের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।এ সময় শিশু রামিসা হত্যা মামলার বিচার নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি আদালতের অধীন। তবে দ্রুত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার সচেষ্ট রয়েছে।আদ-দ্বীন হাসপাতালে আরো পড়ুন , ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে দেশজুড়েনবজাতকের মৃত্যুর ঘটনায়ও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রাথমিকভাবে এসির গ্যাসজনিত শ্বাসকষ্টের কারণে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পুলিশ তদন্ত করছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিষয়টি পর্যবেক্ষণ করছে।যানজট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক ফল পাওয়া গেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে যানজট আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।এছাড়া সীমান্তে পুশব্যাক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ধরনের পুশব্যাক ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। তবে অবৈধভাবে বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সরকার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।

মাদক-জুয়ার প্রভাবে মোহাম্মদপুর, আইনের দুর্বলতার কথা বললেন মন্ত্রী