ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। এবার সেই উন্মাদনার এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে জামালপুরের বকশীগঞ্জে, যেখানে ব্রাজিলের জয়ের পর এক আর্জেন্টিনা সমর্থক নিজের দেওয়া চ্যালেঞ্জ পূরণ করে মাথা ন্যাড়া করেছেন।ঘটনাটি ঘটে বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকায়। স্থানীয় আর্জেন্টিনা সমর্থক ফয়সাল আহমেদ জুম্মান (২৩) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন—হাইতির বিপক্ষে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন।শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। ম্যাচ শেষ হতেই নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল।আরও পড়ুন , আড়াইহাজারে ডাকাত হামলায় ইউএনওসহ ৬ জন আহত, পরপর দুই বাড়িতে লুটপাটআর্জেন্টিনা দলের জার্সি গায়ে দিয়েই তিনি নিজের মাথা ন্যাড়া করেন, যা দেখতে এলাকায় ভিড় করেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।“খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়।”ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমকে আরও রঙিন করে তুলেছে।ফুটবল নিয়ে এমন মজার প্রতিশ্রুতি ও বাস্তবায়ন এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।