বর্ষার ছোঁয়ায় রঙিন প্রকৃতি, ফুলে ফুলে ভরে উঠেছে বাংলার মাঠ-ঘাট
বাংলার প্রকৃতিকে করে তুলেছে আরও মোহনীয়।ঝুম বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ আর ফুলের সুবাস মিলিয়ে তৈরি হচ্ছে এক অনন্য পরিবেশ। কবি-সাহিত্যিকদের প্রিয় এই ঋতু বর্ষা তাই কেবল বৃষ্টির নয়, এটি সৌন্দর্যেরও ঋতু।বর্ষার শুরুতেই ফুটে ওঠে কদম ফুল, যা বর্ষার প্রতীক হিসেবে পরিচিত। গোলাকার এই ফুলের সাদা পাপড়ি চারপাশে ছড়িয়ে দেয় সৌন্দর্যের আবেশ।আরও পড়ুন, শিক্ষাব্যবস্থা ও বাজেট বাস্তবায়ন নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্নএর পাশাপাশি রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফুটছে কলাবতী, লিলি, স্পাইডার লিলি, সর্পগন্ধা, উলটচণ্ডাল, নিশিন্দাসহ নানা প্রজাতির ফুল।বিশেষজ্ঞরা বলছেন, বর্ষায় হিজল, শাপলা, শালুক, চন্দ্রমালা ও কচুরিপানার মতো জলজ ফুলও প্রকৃতিতে নতুন প্রাণ যোগ করে।অনেক ফুলের রয়েছে ঔষধি গুণ, যা পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্যও উপকারী।সব মিলিয়ে বর্ষা এখন শুধু বৃষ্টির ঋতু নয়, এটি হয়ে উঠেছে রঙ, গন্ধ আর সৌন্দর্যের এক অপূর্ব মেলা।