প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর মাঠজুড়ে দুলতে থাকা কাশফুলে চারপাশে ছড়িয়ে পড়েছে শরতের স্নিগ্ধতা। ঋতুর এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কাশফুলের সঙ্গে তোলা ছবি ও ভিডিওতে সরব হয়ে উঠেছে নেটদুনিয়া।এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরী। শরতের সৌন্দর্য উপভোগ করতে কাশবনে গিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। সোমবার ২৮সেপ্টেম্বরনিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাশবনে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী।ছবিগুলোতে ফিরোজা রঙের শাড়িতে দেখা যায় পূজা চেরীকে। কখনো কাশফুলের মাঝে দাঁড়িয়ে, আবার কখনো গাছের ছায়ায় প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দী করেছেন তিনি। তাঁর স্নিগ্ধ সাজ ও শরতের প্রাকৃতিক পরিবেশের মেলবন্ধন নজর কেড়েছে ভক্তদের।আরও পড়ুন, কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে শিক্ষার্থী-অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সংঘর্ষছবির সঙ্গে শরৎকে ঘিরে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন পূজা। ক্যাপশনে তিনি লেখেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’বাঙালির কাছে শরৎ মানেই দুর্গাপূজার আগমনী আবহ। পূজার ক্যাপশনেও উঠে এসেছে সেই উৎসবের অপেক্ষা ও আনন্দের অনুভূতি। ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্যে অভিনেত্রীর প্রশংসা করেন। কেউ লিখেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য।’অনেকেই অভিনেত্রীকে আগাম পূজার শুভেচ্ছাও জানিয়েছেন। পোস্ট প্রকাশের অল্প সময়ের মধ্যেই এতে জমা পড়ে হাজারের বেশি প্রতিক্রিয়া।এদিকে অভিনয়ে বর্তমানে কিছুটা নীরব সময় পার করছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার খবরেও তাঁকে দেখা যায়নি। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির শুটিং হয়েছিল কয়েক বছর আগে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।