রায়গঞ্জে পুকুরের মাছ লুট ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ রায়গঞ্জের শ্রীরামপুর গ্রামের সোলেমানি পুকুরের মাছ লুট ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ২ রা মার্চ সোমবার ভূইয়াগাঁতী সিএনজি মালিক সমিতির অফিসের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম, ইউনুছ সহ ভুক্তভোগী সদস্যরা। মোশাররফ হোসেন তার লিখিত বক্তব্যে বলেন,সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বিএনপি নেতা তছির আমাদের আবাদকৃত পুকুর বেদখল দিয়ে মাছ চাষ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মো. আক্তারুজ্জামান তছির গংদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে, আরো পড়ুন , রেললাইনে দুর্ঘটনা ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যুজেরে গত ২৪ ফেব্রুয়ারি সকালে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তার বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে,দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। ঐ দিন গভীর রাতে প্রতিপক্ষরা তার বাড়ির পূর্ব পাশে অবস্থিত পুকুরে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। এতে প্রায় ১২ মণ বিভিন্ন প্রজাতির মাছ লুট করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। মোশাররফ বাদী হয়ে ঘটনার দিন গত ২৪ ফেব্রুয়ারি রায়গঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে একাধিক ব্যক্তিকে নামীয় আসামি ও কয়েকজনকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।