নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন খাসপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুক্তাদির (২০) নামে এক খামারিকে নিষিদ্ধ প্রজাতির মাছ চাষের দায়ে অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি। আরও পড়ুন, কক্সবাজার পুলিশের বিশেষ অভিযান, কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ১৬উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, নিষিদ্ধ বিদেশি প্রজাতির আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে ওই খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ প্রজাতির মাছ চাষের ক্ষতিকর দিক সম্পর্কে খামারিদের সচেতন করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে এ ধরনের মাছ চাষ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নিষিদ্ধ প্রজাতির মাছের চাষ বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।