দৈনিক সংবাদ দিগন্ত

গুড়া মহাস্থানগড়ে এক পর্যটকে চাকুর ভয় দেখিয়ে ছিনতাই, গ্রেফতার ১

বগুড়া শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে আগত পর্যটকদের কোন নিরাপত্তা নেই। গত শুক্রবার বিকালে মানকালী কুন্ড এলাকায় জিহাদ (১৮) নামের এক পর্যটকের গলায় চাকুর ভয় দেখিয়ে ছিনতাই করে নেয় ওই ছিনতাইকারীরা। এ ঘটনা ঘটার পরই শিবগঞ্জ থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ইমনকে গ্রেফতার করে। ভুক্তভোগি জিহাদ বলেন, তিনি মহাস্থানগড়ের মানকালী এলাকায় অবস্থানকালে ৪ জনের ছিনতাইকারী দল তার ওপর চড়াও হয়। ছিনতাইকারীরা তার চাকুর ভয় দেখিয়ে একটি রিয়েলমি সি-১৪ (জবধষসব ঈ১৪) মডেলের মোবাইল ফোন ও নয়শো টাকা ছিনিয়ে নেয়।ছিনতাই ইমন (২৯), পিতা স্বাধীন, গ্রাম অন্তবালা। শরিফ (২৩), পিতা অজ্ঞাত পলাতক, শাকিল (২৩), পিতা লুতফর, গ্রাম মহাস্থান নামাপাড়া পলাতক।স্থানীয়দের অভিযোগ, মহাস্থান এলাকায় ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে গেছে। শিবগঞ্জ পুলিশ ছিনতাইকারী ইমনকে গ্রেফতার করা হয়। ধৃত ইমনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। আরও পড়ুন, অপপ্রচারের বিরুদ্ধে রায়পুর বিএনপির কঠোর প্রতিবাদবাকি আরো আসামী শরিফ ও শাকিলকে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। মহাস্থানগড়ের মতো প্রত্নতাত্ত্বিক এলাকায় দিনের আলোতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় সাধারণ পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের দাবি, মহাস্থান নামাপাড়া ও অন্তবালা এলাকার চিহ্নিত এই চক্রটিকে চিরতরে নির্মূল করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত আসামীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান এবং লুণ্ঠিত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

গুড়া মহাস্থানগড়ে এক পর্যটকে চাকুর ভয় দেখিয়ে ছিনতাই, গ্রেফতার ১