ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দরে মসলার বাজারে স্বস্তির হাওয়া, কমেছে প্রায় সব পণ্যের দাম
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে মসলার বেচাকেনা এখন উৎসবমুখর। ভারত থেকে পর্যাপ্ত আমদানির কারণে গত বছরের তুলনায় প্রায় সব ধরনের মসলার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।হিলি বাজার ঘুরে দেখা গেছে, সাদা এলাচ, জিরা, লবঙ্গ ও গোলমরিচসহ বিভিন্ন মসলার দাম নিম্নমুখী। গত কোরবানির ঈদে যে সাদা এলাচ কেজি ৫ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।আরও পড়ুন , গজারিয়ায় ট্রাক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটএকইভাবে জিরার দাম কেজি প্রতি ৬৩০ টাকা থেকে কমে ৫৬০ টাকায় নেমে এসেছে। অন্যান্য মসলার দামেও দেখা গেছে স্থিতিশীলতা ও পতন।ক্রেতারা বলছেন, হিলি স্থলবন্দরে সরাসরি আমদানিকৃত পণ্য পাওয়া যায় বলে এখানে তুলনামূলক কম দামে মসলা কেনা সম্ভব হচ্ছে। এতে ঈদের আগে বাড়তি চাপ কিছুটা কমেছে।স্থানীয় এক ক্রেতা নূর আলম জানান, এলাচের দাম কেজিতে প্রায় এক হাজার টাকা কমেছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর।অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, নিয়মিত আমদানি ও পর্যাপ্ত সরবরাহের কারণে বাজারে কোনো সংকট নেই। ফলে দামও নিয়ন্ত্রণে রয়েছে। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতার ভিড় বাড়ছে এবং বেচাকেনাও ভালো হচ্ছে বলে জানিয়েছেন তারা।আরও পড়ুন , শ্রমিকদের বিক্ষোভে কয়েক ঘণ্টা বন্ধ ইপিজেডের কার্যক্রম