চট্টগ্রামে মসজিদের টাকা চুরির ঘটনায় দুই আটক
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া টাকার বড় একটি অংশও উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজ শেষে অফিস কক্ষে গিয়ে তিনি টাকাগুলো খুঁজে না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। এতে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ পাওয়ার পর সদরঘাট থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু আরো পড়ুন , সুন্দরগঞ্জের বাজারে ভয়াবহ আগুন, নিঃস্ব ব্যবসায়ীরাকরে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত আরিফ নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে হালিশহর ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজার সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. সুমন নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও ৬০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ জানান, চুরির অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত ও আটক করা হয়েছে। দুই আসামির কাছ থেকে মোট ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার আরও তদন্ত অব্যাহত রয়েছে।