দৈনিক সংবাদ দিগন্ত

সুনামগঞ্জের হাওরে মর্মান্তিক নৌকাডুবি, শেষ হলো উদ্ধার অভিযান

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বৈরী আবহাওয়ার মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা ডিঙ্গি নৌকায় করে মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বৈঠাখালী এলাকায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ দেবনাথ, সতীন্দ্র দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও অধির দেবনাথ নিখোঁজ হন।আরও  পড়ুন,গাজীপুরের আলোচিত শিশু নির্যাতন মামলার আসামি রংপুর থেকে গ্রেপ্তারশনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। বৈরী আবহাওয়া ও হাওরের বিস্তীর্ণ জলরাশির কারণে উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়।শনিবার অরুণ দেবনাথ ও সতীন্দ্র দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে হেমেন্দ্র দেবনাথ ও অধির দেবনাথের মরদেহও উদ্ধার করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন জানান, সমন্বিত অভিযানের মাধ্যমে শেষ পর্যন্ত নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।নৌকাডুবির এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা হাওরাঞ্চলে নিরাপদ নৌযান চলাচল ও আবহাওয়া সতর্কতা জোরদারের দাবি জানিয়েছেন।

সুনামগঞ্জের হাওরে মর্মান্তিক নৌকাডুবি, শেষ হলো উদ্ধার অভিযান