মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের পর চোখ-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামে এ ঘটনা ঘটে। প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়নকক্ষ থেকে বাইরে বের হওয়ার পর ওঁৎ পেতে থাকা কয়েকজন মুখোশধারী ব্যক্তি ওই গৃহবধূর মুখ চেপে ধরে তাকে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।এজাহারে বলা হয়, ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করার পর দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা কাপড় ও ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে একটি জমির আইলে ফেলে রেখে যায় বলে অভিযোগ রয়েছে। যাওয়ার সময় তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়।আরও পড়ুন :বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩পরে গৃহবধূর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। তারা হাত-পায়ের বাঁধন খুলে পানি দিয়ে মরিচের গুঁড়া পরিষ্কার করেন। পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। তারা স্থানীয় ভাষায় কথা বলছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ বলেন, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।