দৈনিক সংবাদ দিগন্ত

মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনাকে বাংলাদেশ সরকার তীব্রভাবে নিন্দা জানায়। মসজিদে নববীর সেবায় নিয়োজিত গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলাম ধর্মের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর একটি অগ্রহণযোগ্য আঘাত বলে উল্লেখ করা হয়।বাংলাদেশ সরকার বলেছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ দৃঢ়ভাবে দেশটির পাশে রয়েছে। আরও  পড়ুন, ৯ দিনের সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধানএকই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করে এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশের অবস্থান হলো, বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সংঘাতের লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে মদিনার মতো পবিত্র নগরীর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।আঞ্চলিক উত্তেজনা নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়েছে।

মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা