দৈনিক সংবাদ দিগন্ত

প্রধানমন্ত্রী ১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন

আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী মডেল খাল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।মন্ত্রী বলেন খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। শুষ্ক মৌসুমে চাষাবাদ এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পাশাপাশি খালে মাছ চাষ ও খালপাড়ে গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি গ্রামীণ জনজীবনে পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।সরকার আগামী বছর পরীক্ষামূলকভাবে দেশের ২০টি খালকে মডেল খাল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এসব খালে পানি সংরক্ষণ ও নিষ্কাশনের ব্যবস্থা থাকবে।আর ও পড়ুন, প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি নিয়ে তদন্তে যা মিলেছে তথ্য পাশাপাশি খালপাড়ে বৃক্ষরোপণ মাছ চাষ এবং হাঁস পালনের মতো সমন্বিত কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন কাবিখা কাবিটা টিআর জিআর ভিজিএফ এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের পাশাপাশি আর্থিক প্রবাহও পৌঁছেছে।অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন বার্ষিক উন্নয়ন কর্মসূচির কোনো অর্থ যাতে ফেরত না যায় এবং অর্থের অপচয় না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা অংশ নেন।

প্রধানমন্ত্রী ১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন