দৈনিক সংবাদ দিগন্ত

সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাড়ে ছয় বছরে দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ হাজার ৭১২ জন। আহত হয়েছেন আরও ১৪ হাজার ১৪৩ জন।প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর কারণে—৫ হাজার ৪৯৭টি। ভারী যানবাহনের ধাক্কায় ঘটেছে ৬ হাজার ৩১৪টি দুর্ঘটনা, যা মোট দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশ।আরও  পড়ুন. জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রীসড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে—৬ হাজার ৬৮৯টি।রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণে দেখা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্তদের ৫৮ শতাংশের বয়স ১৩ থেকে ৩৫ বছরের মধ্যে।প্রতিবেদনে বলা হয়েছে, মানসম্মত হেলমেট ব্যবহার করলে মৃত্যুর ঝুঁকি প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।সংস্থাটি দুর্ঘটনা কমাতে নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার, কঠোর আইন প্রয়োগ, মানসম্মত হেলমেট বাধ্যতামূলক করা, সচেতনতা বৃদ্ধি এবং গণপরিবহন উন্নয়নের সুপারিশ করেছে।

সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা