মধ্যপ্রাচ্যে ক্রমাগত বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার শঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও উর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির মধ্যে সৌদি আরবের তেলের অবকাঠামো ও বন্দরে সাম্প্রতিক আক্রমণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের খবরের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বৃদ্ধির ধারায় রয়েছে। শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের বৈশ্বিক মানদণ্ড 'ব্রেন্ট ক্রুড'-এর দাম ০.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৫৮ ডলারে গিয়ে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রেরআরোও পড়ুন,বাংলাদেশে বিপুল জাপানি বিনিয়োগ পরিকল্পনা 'ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট' (ডাব্লিউটিআই) ক্রুডের দাম ০.৩৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৮০ ডলারে। টানা এই দরবৃদ্ধির ফলে চলতি সপ্তাহেই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের সামগ্রিক দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।উল্লেখ্য, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদির গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দরের পাশাপাশি দেশের একটি তেলক্ষেত্র ও বিমানবন্দরে আঘাত হানলে এই অস্থিরতা তৈরি হয়। সৌদির অভ্যন্তরে জ্বালানি অবকাঠামোয় এই হামলার ঘটনা মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলেছে, যা আন্তর্জাতিক বাজারে চরম উদ্বেগ তৈরি করেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।