দৈনিক সংবাদ দিগন্ত

প্রশ্নফাঁসের ভুয়া প্রচারণায় কঠোর সরকার, দিলেন শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে প্রশ্নফাঁসের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সরকার।শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কোনো ব্যক্তি উপযুক্ত প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ালে বা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালিয়ে তা ভাইরাল করার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে।শুক্রবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কারও সম্পৃক্ততার প্রমাণ মিললে তার বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও কেন্দ্র সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের অনিয়ম, নকল বা অসাধু চক্রের তৎপরতার সুযোগ দেওয়া হবে না।শিক্ষা প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সবার জন্য সমানভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। এ সময় জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশ্নফাঁসের ভুয়া প্রচারণায় কঠোর সরকার, দিলেন শিক্ষামন্ত্রী