ম্যাচের প্রথম সাত মিনিটেই দুই গোল হজম। এরপর পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ বার্সেলোনা। শুরুটা ছিল কাতালানদের জন্য দুঃস্বপ্নের মতো। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে আবারও লা লিগার শীর্ষে ফিরেছে হান্সি ফ্লিকের দল। রোববার কাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বার্সেলোনাকে চমকে দেয় ভিয়ারিয়াল। প্রথম সাত মিনিটের মধ্যেই তাজন বুকানান ও তানি ওলুসেয়ির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। ১৯৮১ সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচের প্রথম সাত মিনিটে দুই গোল হজম করল বার্সেলোনা। দুই গোল পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি বাড়ায় স্বাগতিকরা। ২০তম মিনিটে ডি-বক্সে লামিনে ইয়ামালকে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ইয়ামাল। তার শট পোস্টে লেগে ফিরে যায়। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। আরও পড়ুন,ম্যানইউর বিপক্ষে দাপুটে জয় লিভারপুলেরইয়ামালের পাশাপাশি রাফিনিয়াও সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৭তম মিনিটে ক্রস থেকে হেড করে ব্যবধান কমান মার্টিন। চার মিনিট পর ইয়ামালের পাস থেকে গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ। এরপর ৬৭তম মিনিটে এরিক গার্সিয়ার ক্রস নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। যোগ করা সময়ে রাফিনিয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নাভারো। ফলে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা। এই জয়ে ১৩ ম্যাচে ১২ জয় ও ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। এদিকে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সাবাহর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।