দৈনিক সংবাদ দিগন্ত

২৮ জুন শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রায় ১৪ মাস বিরতির পর আবারও দেশব্যাপী শুরু হচ্ছে শিশুস্বাস্থ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মসূচি—ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধ, অপুষ্টি কমানো এবং শিশুদের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে চলবে এই কার্যক্রম।জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউট জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকার শিশুদেরও এই কর্মসূচির আওতায় আনতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে মূল ক্যাম্পেইনের পর আরও চার দিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম চালানো হবে, যাতে কোনো শিশুই বাদ না পড়ে।ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সারা দেশে প্রস্তুত করা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্র, আরও  পড়ুন, ২৮ জুন শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ২ কোটি ৩৫ লাখ শিশুযা ইপিআইয়ের নিয়মিত টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে আরও ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে।জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানিয়েছেন, প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে এবং কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি অভিভাবকদের নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।শিশুদের সুস্থ বৃদ্ধি, দৃষ্টিশক্তি রক্ষা ও অপুষ্টি মোকাবিলায় এ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাই নির্ধারিত দিনে অভিভাবকদের শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

২৮ জুন শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ২ কোটি ৩৫ লাখ শিশু