যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার আবেদন ও ব্যবহারের নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে কোনো ধরনের সন্দেহ তৈরি হলে ভিসার আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার শর্ত ও নিয়ম মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা সন্তুষ্ট না হলে তার আবেদন নাকচ করতে পারেন। অর্থাৎ, আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য নিয়ে কর্মকর্তার মনে সামান্যতম সংশয় বা সন্দেহ তৈরি হলেও ভিসা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত আসতে পারে।আরও পড়ুন, কপ-৩১ এ বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হবে: পররাষ্ট্র সচিবদূতাবাস আরও জানিয়েছে, ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণভাবে আবেদনকারীর নিজের। তাই ভিসার জন্য আবেদন করার আগে ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে সঠিক ও স্বচ্ছ তথ্য দেওয়া এবং ভিসার শর্তগুলো মেনে চলা জরুরি। যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা সাধারণত পর্যটন, চিকিৎসা কিংবা স্বল্পমেয়াদি ব্যবসায়িক সফরের জন্য দেওয়া হয়। এ ভিসার শর্ত অনুযায়ী ভ্রমণ নিশ্চিত করা এবং নির্ধারিত নিয়ম মেনে চলার বিষয়টি আবেদনকারীর দায়িত্ব। দূতাবাসের এ সতর্কবার্তার মাধ্যমে ভিসা প্রার্থীদের আবেদন ও ভ্রমণের ক্ষেত্রে নিয়ম মেনে চলার গুরুত্ব আবারও তুলে ধরা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।