ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রী হত্যার অভিযোগ, জামায়াত নেতাকে কারাগারে পাঠাল আদালত
লক্ষ্মীপুরের কমলনগরে হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।সোমবার দুপুরে আবু বকর ছিদ্দিক লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সালেহা বেগমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আবু বকর চার্জশিটভুক্ত আসামি। তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, জমি কেনার জন্য ৩০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে তিনি মো. সেলিম নামে এক ব্যক্তিকে ভাড়া করে হত্যার পরিকল্পনা করেন।আরও পড়ুন, রূপপুর গ্রীনসিটিতে মদ্যপ দুই রুশনাগরিকের মারামারিতে ১জন নিহত২০২৫ সালের ১৬ জুন কমলনগরের মতিরহাট-সংলগ্ন মেঘনা নদীর তীরে সালেহা বেগমের লাশ উদ্ধার করা হয়। পরে তদন্তে সেলিমকে গ্রেফতার করা হলে তিনি আদালতে জবানবন্দি দেন এবং হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেলিমের জবানবন্দির ভিত্তিতে পুলিশ আবু বকর ছিদ্দিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল।মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে আইনগতভাবে দোষী বলা যায় না।