৫ দিনজুড়ে বৃষ্টির দাপট, ভারী বর্ষণের শঙ্কা দেশের বিভিন্ন এলাকায়
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে।বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।আরও পড়ুন. আন্তর্জাতিক অঙ্গনে নতুন অবস্থান গড়ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীমৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।আজ বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে।বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।বৃহস্পতিবারও দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।শুক্রবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে। শনিবার দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা আরও বিস্তৃত থাকতে পারে। তবে এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।সব মিলিয়ে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির দাপট থাকতে পারে। তাই বজ্রবৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং দমকা হাওয়া ও ভারী বর্ষণের সময় সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের।