কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ২৪ ঘন্টা পর বাংলাদেশি কিশোরের শাকিলের লাশ ফেরত দিল ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সানমুড়া সীমান্ত এলাকার কাঁটাতারের পাশে পড়ে থাকা অর্ধগলিত লাশটি উদ্ধার করে নিয়ে যায়।নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর পূর্বপাড়ার বাসিন্দা মালু মিয়ার ছেলে।নিহত কিশোর শাকিলের পরিবারের সদস্যরা জানান, গত বুধবার রাত সাড়ে ১২টার পর থেকে শাকিল নিখোঁজ ছিল। তার বাবা মালু মিয়া জানান, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল।বিজিবি ফকিরমুড়া ক্যাম্পের কমান্ডার নিরাময় চাকমা বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়া-ত্রিপুরা অংশের ২০২২-৯এস সীমান্ত পিলারের কাছে সানমুড়া কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি বিএসএফের নজরে আসে।আরও পড়ুন, সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারশনিবার সন্ধ্যার পর ভারতীয় বিএসএফের মাধ্যমে খবর পেয়ে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেন। খবর পেয়ে আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।সীমান্তে কিশোরের লাশ, বিজিবি-বিএসএফের বৈঠকের চেষ্টাসীমান্তে কিশোরের লাশ, বিজিবি-বিএসএফের বৈঠকের চেষ্টাবিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে যোগাযোগ করেন। তবে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত ও উদ্ধারের প্রক্রিয়া শেষ করতে গভীর রাত হয়ে যাওয়ায় রাত ২টার দিকে ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা লাশটি তাদের হেফাজতে নেন।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, শাকিলের লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ চলছে। রোববার (২০ সেপ্টেম্বর) যেকোনো সময় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বাংলাদেশে হস্তান্তর করা হতে পারে।তবে লাশটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং কিশোরটির মৃত্যুর কারণ কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।