দৈনিক সংবাদ দিগন্ত

সিলেটে বিজিবির অভিযানে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় কম্বল ও জিরা জব্দ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল ও জিরার চালান জব্দ করা হয়।আরও পড়ুন, কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের ঝুঁকি শনাক্তে ভায়া ক্যাম্পজব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা। তবে অভিযানে এসব পণ্যের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের এ অভিযান চালানো হয়। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিলেটে বিজিবির অভিযানে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় কম্বল ও জিরা জব্দ