দৈনিক সংবাদ দিগন্ত

নওগাঁয় তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর শনাক্ত, ৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার

 গত ১৮/৬/২৬ তাং মোঃ আব্দুল হাকিম পিতা- কায়সারুর  সাং- কালিতলা থানা ও সদর থানায় অভিযোগ করেন যে ১৮ তারিখ সকাল দশটার সময় তার নিজ বাস গৃহের দোতালায় নিজ ফ্ল্যাটের একটি রুমে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তালা ভেঙে প্রবেশ করে ৪ ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় কালিতলা ফাঁড়ির ইনচার্জ  পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে পুলিশ টিম তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ,  আরও  পড়ুন , অসহায় পরিবারের বাড়িতে হামলা থানায় মামলা ন্যায়বিচারের দাবিসিসিটিভি ফুটেজ এনালাইসিস  করে চোর শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে  চোর- মুরাদ (২৮) পিতা -বজলুর রশিদ  সাং-চকমোক্তার মাস্টারপাড়া থানা ও জেলা -নওগাঁ কে অদ্য  ১৯/০৬/২৬ বিকাল ৬.৩০ মিনিট আটক করে ৪ ভরি স্বর্ন এবং ৪১৫০০/-টাকা উদ্ধার করা হয় ।ইতিমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় যে সে একজন কুখ্যাত চোর এবং সে একাই চুরি করে থাকে। অতীতের সে বিভিন্ন স্থান থেকে বেশ কিছু স্বর্ণালংকার চুরি করেছে এবং তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।

নওগাঁয় তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর শনাক্ত, ৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার