ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর আবারও আলোচনায়। নতুন চারটি ছবি প্রকাশের পাশাপাশি একটি অর্থবহ বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি কাড়লেন তিনি।বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কমলা রঙের স্টাইলিশ ব্লেজারে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন শাবনূর। রঙিন ফুলের পটভূমিতে তার হাস্যোজ্জ্বল উপস্থিতি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।তবে ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে তার ক্যাপশন। শাবনূর লিখেছেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’আরও পড়ুন, শিউরে উঠলেন কাজলএই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। অনেক ভক্ত তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন এবং মন্তব্যে অভিনেত্রীর প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন।কেউ লিখেছেন, ‘হাজার নায়িকার মাঝে একটি নাম— শাবনূর।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘কে কী বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু একজন ভালো মানুষ।’উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিলেও ছবিটির কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে শুটিংয়ের কিছু অসম্পাদিত ফুটেজ প্রকাশ্যে এলে তা নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল।বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় রয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।