টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, হেরোইন-অস্ত্র উদ্ধার
গাজীপুর মহানগরের টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, দেশীয় অস্ত্র, নগদ টাকা, বিদেশি মুদ্রা, মাদক প্যাকেজিং সরঞ্জাম ও অন্যান্য আলামত উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ দুইজন মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় ২১৯ গ্রাম হেরোইন, ২১০০ পুড়িয়া হেরোইন (প্রায় ১.৬ কেজি), ২ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা, ২৮০ ওমানি রিয়াল, ১৫টি রামদা, ২টি সামুরাই, একটি স্টিলের চাপাতি, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১০টি স্টিলের পাইপ, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন,আরও পড়ুন, ৩৬ দিনের উত্তাল আন্দোলনের পর বরিশালে জনতার ঢল তিনটি ডিভিআর এবং স্বর্ণ সদৃশ অলংকার (তিনটি চেইন, সাতটি আংটি ও দুটি ব্রেসলেট)।জিএমপি সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সহকারী পুলিশ কমিশনার (গাছা/টঙ্গী জোন), টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ, ডিবি, এপিবিএন গাজীপুর এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।