রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু রামিসার বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রামিসার বড় বোনের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় রামিসাদের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।আরও পড়ুন, সৌদিতে হজ ব্যবস্থাপনা বৈঠকে অংশ নিলেন ধর্মমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ, মো. আসাদুজ্জামান এবং আমিনুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, রামিসার পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দেন। বিশেষ করে রামিসার বড় বোনের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে দায়িত্ব গ্রহণের বিষয়টি পরিবারকে জানান।আরও পড়ুন, কম্বোডিয়া থেকে উদ্ধার নারী, ইরাকে ৭ প্রবাসীর পাসপোর্ট ফেরতউল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।আরও পড়ুন, রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্ত সোহেল রানা। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও ন্যায়বিচারের দাবি অব্যাহত রয়েছে।