ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হতাশার রাত। ঘরের মাঠে নয় বরং ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরেছে চেলসি।শুক্রবারের ম্যাচে চেলসির রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে তিনটি গোল করে ব্রেন্টফোর্ড। জেইডন অ্যান্থনি গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ইগর থিয়াগো। যোগ করা সময়ে ফাবিও কারভালিওর গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।এই হারের ফলে কোচ জাবি আলনসোর অধীনে সাম্প্রতিক তিন লিগ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে চেলসি। মৌসুমের শুরুতে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া দলটি এখন রক্ষণভাগের দুর্বলতায় ভুগছে।ম্যাচের প্রথমার্ধে দুই দলই খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ব্রেন্টফোর্ড। সেট-পিস থেকেই আসে প্রথম গোল।আরও পড়ুন, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ ভারত মুখোমুখিমিকেল ডামসগার্ডের কর্নারে ইয়ানিক শুস্টার হেড করলে বল চলে যায় ফাঁকা জায়গায় থাকা জেইডন অ্যান্থনির কাছে। সহজ সুযোগ কাজে লাগিয়ে চেলসির জালে বল পাঠান তিনি।সমতা ফেরাতে আক্রমণে গেলে পাল্টা আক্রমণে বারবার চাপে পড়ে চেলসি। কেভিন শাদে গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ইগর থিয়াগো ফিরতি বলে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।চেলসির হয়ে ব্যবধান কমানোর চেষ্টা থাকলেও তা কাজে আসেনি। যোগ করা সময়ে শাদের নিচু ক্রসের দিক পরিবর্তন হয়ে বল চলে যায় ফাবিও কারভালিওর কাছে। শক্তিশালী শটে চেলসির জালে তৃতীয়বার বল পাঠান তিনি।শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড। এই জয়ে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।