দৈনিক সংবাদ দিগন্ত

‘৫০১ ছিল রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ’ রিসোর্টকাণ্ড নিয়ে মুখ খুললেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পাঁচ বছর আগের আলোচিত নারায়ণগঞ্জ রিসোর্টকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘ ব্যাখ্যামূলক পোস্ট দিয়েছেন।শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, ২০২১ সালের রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ সংক্রান্ত ঘটনা ছিল তৎকালীন সরকারের একটি রাজনৈতিক প্রকল্প, যার উদ্দেশ্য ছিল তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা।মামুনুল হক বলেন, তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে রিসোর্টে অবস্থান করছিলেন এবং ওই সময় পুলিশ ও স্থানীয় লোকজন তাদের হেনস্তা করে।আরও  পড়ুন, গণতন্ত্র হত্যাকারীদের সহাবস্থানের সুযোগ নেই: রুহুল কবীর রিজভীপোস্টে তিনি আরও দাবি করেন, তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে ‘মুতা বিয়ে’সহ নানা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হয়েছিল।মামুনুল হক এসব অভিযোগ অস্বীকার করে জানান, জান্নাত আরার সঙ্গে তার বিয়ে ছিল শরিয়তসম্মত ইসলামি বিয়ে এবং তাদের বৈবাহিক সম্পর্ক ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ছিল।এছাড়া তিনি অভিযোগ করেন, ঘটনার পর তাকে এবং সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল।=সম্প্রতি সংসদে রিসোর্টকাণ্ড নিয়ে আলোচনা হওয়ার পরই তার এই ফেসবুক পোস্ট নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

‘৫০১ ছিল রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ’ রিসোর্টকাণ্ড নিয়ে মুখ খুললেন মামুনুল হক