দৈনিক সংবাদ দিগন্ত

কালকিনিতে সোনালী ব্যাংকের সিআরএম বুথের শুভ উদ্বোধন

মাদারীপুরের কালকিনিতে সোনালী ব্যাংকের সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।ব্যাংকিং সেবাকে আরও আধুনিকায়নের পাশাপাশি গ্রাহকদের ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে কালকিনিতে প্রথমবারের মতো সোনালী ব্যাংকের সিআরএম বুথ চালু করা হয়েছে। কালকিনি উপজেলা চত্বরের পাশে সোনালী ব্যাংকের মূল শাখার সঙ্গে এ বুথটি স্থাপন করা হয়েছে।নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকরা কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের পাশাপাশি টাকা জমাও দিতে পারবেন। আরও  পড়ুন, মাদকসহ গ্রেপ্তার যুবদল নেতা শাহ আলমকে দল থেকে বহিষ্কারএতে গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।বুথ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ফরিদপুর রিজিয়নের জেনারেল ম্যানেজার মো. তানজিমুল ইসলাম, মাদারীপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহাদাত হোসেন, এজিএম পংকজ, কালকিনি শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান শেখ, শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের গ্রাহকরা।সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের আধুনিক ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কালকিনিতে সোনালী ব্যাংকের সিআরএম বুথের শুভ উদ্বোধন