দৈনিক সংবাদ দিগন্ত

তিন মাসে ব্যাংকে বড় অঙ্কের আমানত বেড়েছে ৫২ হাজার কোটি

দেশের ব্যাংক খাতে এক কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যা মাত্র তিন মাসে বেড়েছে ৫ হাজার ৭৭টি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি থাকা হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টি।এর আগে মার্চ শেষে এ ধরনের হিসাব ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। অর্থাৎ তিন মাসের ব্যবধানে বেড়েছে ৫ হাজার ৭৭টি হিসাব।একদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। অন্যদিকে ব্যাংকে বড় অঙ্কের আমানত থাকা হিসাবের সংখ্যা বাড়ছে। অর্থনীতির এই দুই বিপরীত চিত্রই এখন আলোচনায়।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এসব হিসাবে মোট আমানতের পরিমাণ ২২ লাখ ১০ হাজার ৪৪৪ কোটি টাকা।আরও  পড়ুন, ১২ দিনে প্রবাসী আয় ১২৩ কোটি ডলার, শীর্ষে ইসলামী ব্যাংকমার্চ শেষে ব্যাংক খাতে মোট হিসাব ছিল ১৮ কোটি ২৬ লাখ ১২ হাজার ১৫টি। তখন আমানতের পরিমাণ ছিল ২১ লাখ ৫৮ হাজার ২ কোটি টাকা।অর্থাৎ তিন মাসে ব্যাংক খাতে হিসাব বেড়েছে ৩৭ লাখ ৭২ হাজার ৫৭৩টি। একই সময়ে মোট আমানত বেড়েছে ৫২ হাজার ৪১৯ কোটি টাকা।তবে এক কোটি টাকার বেশি থাকা ব্যাংক হিসাবের সংখ্যা দিয়ে দেশে প্রকৃত কোটিপতির সংখ্যা নির্ধারণ করা যায় না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।কারণ এসব হিসাবে ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার অর্থ থাকতে পারে। আবার একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক ব্যাংক হিসাবও পরিচালনা করতে পারে।তাই কোটি টাকার বেশি থাকা হিসাবের সংখ্যা এবং প্রকৃত কোটিপতি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংখ্যা এক নয়।

তিন মাসে ব্যাংকে বড় অঙ্কের আমানত বেড়েছে ৫২ হাজার কোটি