বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন বিভাগে টানা ভারী বৃষ্টির শঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেবাংলাদেশ আবহাওয়া বিভাগ। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।সোমবার বেলা ১১টায় দেওয়া আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে ঘন বজ্রমেঘ তৈরি হচ্ছে। এর প্রভাবে আগামী ১৩ মে সন্ধ্যা থেকে ১৬ মে পর্যন্ত ৭২ ঘণ্টায় এসব অঞ্চলে ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।আরও পড়ুন ,কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে : ডা. জুবাইদা রহমানআবহাওয়াবিদদের মতে, উত্তর শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ। ফলে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে।বিশেষ করে সিলেট বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।এদিকে কয়েকদিনের ভ্যাপসা গরমের পর দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও, টানা বর্ষণে দুর্ভোগ বাড়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা।আরও পড়ুন , পুলিশ হবে জনবান্ধব বাহিনী, পেশাদারিত্বে কোনো আপস নয় : প্রধানমন্ত্রী