প্রাথমিক বৃত্তি ফল প্রকাশ: সবচেয়ে বেশি বৃত্তি ঢাকায়, কম বান্দরবানে
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকার। এবার দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ঢাকা জেলা। অন্যদিকে সবচেয়ে কম বৃত্তি পেয়েছে বান্দরবান জেলা। আর সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে দিনাজপুর জেলার শিক্ষার্থীরা।রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ঘোষিত ফল অনুযায়ী, এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন।আরও পড়ুন, যুব উদ্যোক্তাদের ঋণে বড় সুবিধা, সংসদে জানালেন অর্থমন্ত্রীজেলাভিত্তিক ফলাফলে ঢাকা জেলা সর্বোচ্চ ৪ হাজার ৬৮২টি বৃত্তি অর্জন করে দেশের শীর্ষে রয়েছে। বিপরীতে বান্দরবান জেলায় বৃত্তি পেয়েছে মাত্র ১৮৮ জন শিক্ষার্থী।ফল বিশ্লেষণে দেখা গেছে, দিনাজপুরে ১৫ হাজার ৩৬৬ পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৮৯৮ জন অকৃতকার্য হয়েছে, যা দেশের সর্বোচ্চ।এদিকে পরীক্ষায় সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল নারায়ণগঞ্জে। অপরদিকে উপস্থিতির হারে সেরা অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও জেলা।শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, জেলাভিত্তিক এই ফলাফল শিক্ষার মান উন্নয়ন ও পিছিয়ে থাকা এলাকাগুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তাই আবারও সামনে নিয়ে এসেছে।