দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

প্রাথমিক বৃত্তি ফল প্রকাশ: সবচেয়ে বেশি বৃত্তি ঢাকায়, কম বান্দরবানে

প্রাথমিক বৃত্তি ফল প্রকাশ: সবচেয়ে বেশি বৃত্তি ঢাকায়

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকার। এবার দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ঢাকা জেলা। অন্যদিকে সবচেয়ে কম বৃত্তি পেয়েছে বান্দরবান জেলা। আর সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে দিনাজপুর জেলার শিক্ষার্থীরা।রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ঘোষিত ফল অনুযায়ী, এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন।

আরও  পড়ুন, যুব উদ্যোক্তাদের ঋণে বড় সুবিধা, সংসদে জানালেন অর্থমন্ত্রী

জেলাভিত্তিক ফলাফলে ঢাকা জেলা সর্বোচ্চ ৪ হাজার ৬৮২টি বৃত্তি অর্জন করে দেশের শীর্ষে রয়েছে। বিপরীতে বান্দরবান জেলায় বৃত্তি পেয়েছে মাত্র ১৮৮ জন শিক্ষার্থী।ফল বিশ্লেষণে দেখা গেছে, দিনাজপুরে ১৫ হাজার ৩৬৬ পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৮৯৮ জন অকৃতকার্য হয়েছে, যা দেশের সর্বোচ্চ।এদিকে পরীক্ষায় সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল নারায়ণগঞ্জে। অপরদিকে উপস্থিতির হারে সেরা অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও জেলা।শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, জেলাভিত্তিক এই ফলাফল শিক্ষার মান উন্নয়ন ও পিছিয়ে থাকা এলাকাগুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তাই আবারও সামনে নিয়ে এসেছে।

বিষয় : বৃত্তি ফল বেশি বৃত্তি ঢাকা ভালো ফল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

প্রাথমিক বৃত্তি ফল প্রকাশ: সবচেয়ে বেশি বৃত্তি ঢাকায়, কম বান্দরবানে

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকার। এবার দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ঢাকা জেলা। অন্যদিকে সবচেয়ে কম বৃত্তি পেয়েছে বান্দরবান জেলা। আর সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে দিনাজপুর জেলার শিক্ষার্থীরা।রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ঘোষিত ফল অনুযায়ী, এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন।

আরও  পড়ুন, যুব উদ্যোক্তাদের ঋণে বড় সুবিধা, সংসদে জানালেন অর্থমন্ত্রী

জেলাভিত্তিক ফলাফলে ঢাকা জেলা সর্বোচ্চ ৪ হাজার ৬৮২টি বৃত্তি অর্জন করে দেশের শীর্ষে রয়েছে। বিপরীতে বান্দরবান জেলায় বৃত্তি পেয়েছে মাত্র ১৮৮ জন শিক্ষার্থী।ফল বিশ্লেষণে দেখা গেছে, দিনাজপুরে ১৫ হাজার ৩৬৬ পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৮৯৮ জন অকৃতকার্য হয়েছে, যা দেশের সর্বোচ্চ।এদিকে পরীক্ষায় সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল নারায়ণগঞ্জে। অপরদিকে উপস্থিতির হারে সেরা অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও জেলা।শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, জেলাভিত্তিক এই ফলাফল শিক্ষার মান উন্নয়ন ও পিছিয়ে থাকা এলাকাগুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তাই আবারও সামনে নিয়ে এসেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত