তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। নতুন ব্যবসা শুরু করতে এখন সহজ শর্তে ঋণ পাবেন যুব উদ্যোক্তারা। সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এ ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ।
আরও পড়ুন, দেশে ফিরলেই গ্রেপ্তার শেখ হাসিনা, আত্মসমর্পণের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
অর্থমন্ত্রী আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নেওয়ার সুযোগ থাকবে।এছাড়া, স্টার্টআপ খাতে শুধু ঋণ নয়, ইক্যুইটি বিনিয়োগের সুযোগও তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে গঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ সম্ভাবনাময় উদ্যোগে বিনিয়োগ করবে।একই সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানে নতুন ১,২০০ কোটি টাকার তহবিল গঠনের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন