দৈনিক সংবাদ দিগন্ত

প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ , দেখে নিন জানার সহজ উপায়

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার, ৯ জুলাই প্রকাশ করা হবে। সকাল ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফলাফল অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে।আরও  পড়ুন, ভারী বর্ষণের সতর্কবার্তা, জলাবদ্ধতা ,পাহাড়ধস ও জলাবদ্ধতার শঙ্কাএসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে— DPE 123456।এ ছাড়া অনলাইনে https://ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।শিক্ষার্থী ও অভিভাবকদের ফলাফল দেখার সময় সঠিক তথ্য ব্যবহারের পাশাপাশি অফিসিয়াল মাধ্যম অনুসরণের পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ , দেখে নিন জানার সহজ উপায়