পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী আয়োজন, ভ্যানগার্ডের রচনা প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ
পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সবুজ সচেতনতা গড়ে তুলতে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ভ্যানগার্ড। আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ।অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বৃক্ষ নিধনের ফলে প্রকৃতি আজ বড় চ্যালেঞ্জের মুখে। এই সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি। আরও পড়ুন, গুইমারায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই প্রাণ গেল মোটরসাইকেল চালকেরশিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ তৈরি হবে।রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন এবং সবুজ বাংলাদেশ গড়ার নানা দিক তুলে ধরে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।