দৈনিক সংবাদ দিগন্ত

বগুড়ায় পাথরের ট্রাক থেকে বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশনের এ্যাম্পুলসহ তিন মাদককারবারী গ্রেফতার

গত বুধবার (১৩ মে) দিনগত রাত ১০ টার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভরিয়া পাকুরতলা এলাকাস্থ এসএস ফুড জোনের বিপরীতে রংপুর -ঢাকা মহাসড়কের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর লালমনিরহাট -টু-ঢাকাগামী ট্রাক যার রেজি: নং-ঢাকা মেট্রো-ট-১২-৫৭১৭ ট্রাক ও আসামীদেরদেহ তল্লাশী করে (এক হাজার একশত বাইশ) পিস বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশনের এ্যাম্পুলসহ ৩ জনকে গ্রেফতার করে, ডিএমসি।গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ শরিফ ইসলাম (২৪), পিতা মৃত: তোফাজ্জল শেখ, সাং ভেরাকোলা, ৭ নং ওয়ার্ড ইউপি-গালা, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ। মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা মৃত: আমজাদ মোল্লা, সাং টারুটিয়া, ৯ নং ওয়ার্ডইউপি-গালা, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ। মোঃ মন্টু মিয়া (৪৮), পিতা মৃত: অফুর উদ্দিন, সাং নওদাপাড়া, ডাকঘর-ডাঙ্গাপাড়া, ৭ নং ওয়ার্ড ইউপি-খট্টামাধব পাড়া, থানা-হাকিমপুর,আরও  পড়ুন , গাজীপুরের কোনাবাড়িতে ব্যটারি ফ্যাক্টরির কারণে পরিবেশ দূষণ জেলা-দিনাজপুর।একটি সাদা রংয়ের প্লাস্টিকের বাজার ব্যাগের মধ্যে কালো রংয়ের পলিথিনের ভিতর পেপারের কাগজ দ্বারা মোড়ানো প্যাকেট ৩ টি, প্রতি প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফাইনযুক্ত (Buprenorphine Injection I.P) CUPIGESIC লেবেলকৃত ইঞ্জেকশন এ্যাম্পুল সর্বমোট ১১২২ (এক হাজার একশত বাইশ) পিস এ্যাম্পুল।মাদক পরিবহন কাজে ব্যবহৃত CARGO TRUCK (OPEN) TATA-1109EX2 নামীয় ট্রাক যার রেজি: নং-ঢাকা মেট্রো-ট-১২-৫৭১৭, চালান মোতাবেক কালো রংয়ের পাথর ৪৩০সিএফটি, পাথরের চালান কপি যার মেমো নং-৩৬৪৯০১ কপি,মাদক ব্যবসার কাজে ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন ১টি সিমসহ ও বাটন ফোন ১টি সিমসহ বাটন ফোন ১টি সিমসহ আলামত প্রাপ্ত।উল্লিখিত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে, মামলা দায়ের করেন।আরও পড়ুন , ক্ষতিকর ধোঁয়া ও বর্জ্যে পরিবেশ দূষণ: কটিয়াদীতে ব্যাটারি কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় পাথরের ট্রাক থেকে বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশনের এ্যাম্পুলসহ তিন মাদককারবারী গ্রেফতার