প্রান্তিক ও অসচ্ছল কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করেছেন গাজীপুর মহানগর কৃষক দল। ২২ নভেম্বর গাজীপুর মহানগর অন্তর্গত কাশিমপুর থানা ১ থেকে ৬ নং ওয়ার্ডের কৃষকদের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বোরো মৌসুমে ধানের বীজ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এবং মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি মোঃ আতাউর রহমান। সঞ্চালনায় গাজীপুর মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপু, উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউট এর মহাপরিচালক ড. রফিকুল ইসলাম। আরও পড়ুন, সখিপুরে ঝোপ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারসার্বিক সহযোগিতায় ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সেলিম রেজা, উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি জনাব খন্দকার আলী হোসেন, সাবেক মহানগর কৃষক দলের যুগ্ন আহবায়ক মাহবুব আলম মহি, ইউসুফ আলী খান, মোস্তফা কামাল, সহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে ১ থেকে ৬ নং ওয়ার্ডের কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রি এর পিএসও ড. হাবিবুর রহমান মুকুল, ব্রি ঊর্ধ্বতন কর্মকর্তা ড. আনোয়ার হোসেন, সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন পর্যায়ক্রমে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বোরো মৌসুমে কৃষিদের মাঝে ধানের বীজ বিতরণ কর্মসূচি নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডে চলমান থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।