দৈনিক সংবাদ দিগন্ত

গোয়েন্দা অভিযানে অবৈধ বিড়ি সহ আটক ২

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন উল্লাসনগর গ্রামের পলাতক আসামী বিল্লাল হোসেন এর বসত ঘরের পূর্ব পার্শ্বের সামনের উঠানে অবৈধ বিড়ি জব্দ করা হয়। চোরাচালানের মাধ্যমে ভারত হইতে আনীত অবৈধ সেখ নাসিরুদ্দিন বিড়িসহ  গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। (১৫ নভেম্বর) রবিবার সকাল ৯ টার সময় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি'র নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই খাদেমুল ইসলাম, সঙ্গীয় এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খাঁন, কনস্টেবল মোশারফ, কনস্টেবল দিপক মুন্ডা বিশেষ অভিযান পরিচালনা করে এক লক্ষ আটষট্টি হাজার শলাকা ভারতীয় অবৈধ নাসিরউদ্দিন বিড়ি সহ দুইজন  চোরাচালানীকে আটক করেছে।আরও পড়ুন, তালা প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদের ২ লাখ টাকা বরাদ্দ আসামিরা হলো তাহিরপুর থানার বিন্নাকুলি গ্রামের দুকুমিয়ার ছেলে হযরত আলী(১৯) কে আটক করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। অপর আসামি ঘটনা স্থল থেকে পালিয়ে যায় মোঃ বিল্লাল হোসেন(২৬) বাবুল (২৮) মোঃ জলিল (৩৮) এসময় আসামীদের হেফাজতে থাকা সর্বমোট ১৬৮০০০ শলাকা বিড়ি জব্দ করা হয়। প্রতিটি শলাকার বিড়ির অনুমান মূল্য ৪ টাকা। সর্বমোট মূল্য ছয় লক্ষ বাহাত্তর হাজার টাকা। পুলিশ কর্তৃক গৃহীত সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

গোয়েন্দা অভিযানে অবৈধ বিড়ি সহ আটক ২