৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সখীপুর আজ উপজেলা বিএনপির আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ রবিবার উপজেলা ডাক বাংলোতে উপজেলা বিএনপির আয়োজনে এ-ই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আহমেদ আজম খান এমপি। এসময় বক্তব্যের মাধ্যমে সখীপুরের বিভিন্ন উন্নয়নের কথা বলেন, পাশাপাশি বন বিভাগের দ্বারা সখীপুরের সাধারণ মানুষ বারবার নির্যাতিত হচ্ছে, বন কর্মকর্তাদের নির্যাতন বন্ধের নির্দেশও দেন। উন্নয়নের কথা বলতে গেলে মন্ত্রী মহোদয় বলেন, সখিপুরের রাস্তা-ঘাট, স্কুল কলেজ, মসজিদ -মাদ্রাসা, মন্দির-শ্মশানের জন্যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি।আগামী তিন বছরের মধ্যে আল্লাহর রহমতে সকল কাজ সম্পন্ন করবো। ১৯৭৫-এর এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নতুন পথ উন্মোচন করে, বন্দিদশা থেকে মুক্ত হন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের ক্রান্তিকালে তাঁর দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যায় স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ ও স্বনির্ভরতার পথে। আরও পড়ুন,দীর্ঘ চার বছর পর সাতক্ষীরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরুটাঙ্গাইল সখীপুর উপজেলার ডাকবাংলো মাঠে আয়েজিত অনুষ্ঠানে সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান এর পরিচালনায়" ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়। আরো উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক সভাপতি আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহ সভাপতি আকবর হোসেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এস এম ছবুর রেজা। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ,ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল গনী। উপজেলা যুবদলের সভাপতি ফরহাদ ইকবাল,সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। উপজেলা ছাত্রদলের আহবায়ক একাব্বার হোসেন পৌর ছাত্রদলের আহবায়ক মোরসেদ আলম অন্তর সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।