ঈদযাত্রায় সদরঘাটের চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু : নৌ প্রতিমন্ত্রী
ঈদুল আজহা সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী চাপ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। রোববার থেকে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী।শনিবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বসিলা লঞ্চঘাট পরিদর্শন শেষে নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এ তথ্য জানান।তিনি বলেন, ঈদযাত্রায় যাত্রীদের চাপ নিয়ন্ত্রণ ও নৌপথে স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতেই এই বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হচ্ছে।আরও পড়ুন , পল্লবীতে শিশু রামিসা হত্যায় সোহেল-স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট দাখিল প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সদরঘাট এলাকায় যাত্রীসেবা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে।ঈদকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন সেবা বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে—ফ্রি কুলি ও ট্রলি সার্ভিস, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য হুইলচেয়ার সেবা এবং ডিজিটাল ভাড়া তালিকা প্রদর্শন।তিনি জানান, লঞ্চে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহলও জোরদার করা হয়েছে।নৌকা ও ট্রলারে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী ওঠানামা বন্ধে নৌপুলিশ ও কোস্টগার্ডের তদারকি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।