একজন ফুটবলারের বিদায়কে ঘিরে পুরো দেশের ফুটবল থমকে দাঁড়াবে—আর্জেন্টিনায় লিওনেল মেসির জন্য হতে যাচ্ছে এমনই এক বিরল সম্মাননা।জাতীয় দলের জার্সিতে মেসির দীর্ঘ পথচলার সমাপ্তিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন—এএফএ।আগামী সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ধরনের স্থানীয় ফুটবল ম্যাচে মেসির প্রতি শ্রদ্ধা জানানো হবে। পুরুষ ও নারী ফুটবলের পাশাপাশি ফুটসাল ও বিচ ফুটবলের সব শ্রেণির ম্যাচেও থাকবে এই আয়োজন।পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ম্যাচের প্রথমার্ধের দশম মিনিটে খেলা থামিয়ে দেওয়া হবে। এরপর আর্জেন্টিনার জার্সিতে মেসির অসাধারণ অবদানের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট ধরে চলবে করতালি।শুধু তাই নয়, বড় পর্দার সুবিধা থাকা স্টেডিয়ামগুলোতে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে বিশেষ ভিডিও প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।গ্যালারির দর্শকদেরও এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করতালি, উল্লাস, পতাকা আর মেসিকে নিয়ে গান—সবকিছুর মধ্য দিয়ে প্রিয় তারকাকে বিদায়ী সম্মান জানাবেন আর্জেন্টাইন সমর্থকেরা।
আরও পড়ুন, এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন শান্ত-হাসান
কিন্তু প্রশ্ন হলো, দশম মিনিটেই কেন থামবে খেলা?কারণ, আর্জেন্টিনার হয়ে মেসির সবচেয়ে পরিচিত পরিচয়—১০ নম্বর জার্সি। আর সেই ১০ নম্বরের প্রতি শ্রদ্ধা জানাতেই বেছে নেওয়া হয়েছে ম্যাচের দশম মিনিট।আর্জেন্টিনার জার্সিতে মেসির অর্জনও অনন্য। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। একই সঙ্গে দেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিকও এই কিংবদন্তি ফুটবলার।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় জাতীয় দলের সঙ্গে নিজের অধ্যায়ের সমাপ্তির ঘোষণা দেন মেসি। দীর্ঘ ক্যারিয়ারে সমর্থনের জন্য আর্জেন্টাইন সমর্থকদের প্রতিও জানান কৃতজ্ঞতা।দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ কবে হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে তার বিদায় যে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন অধ্যায় হতে যাচ্ছে, এএফএর এই আয়োজনেই মিলছে তার স্পষ্ট ইঙ্গিত।একজন খেলোয়াড়ের বিদায়—আর তাকে সম্মান জানাতে পুরো দেশের ফুটবলের এক মিনিট থেমে যাওয়া। মেসির মতো কিংবদন্তির জন্য এর চেয়ে বড় ভালোবাসার প্রকাশ আর কী হতে পারে!
বিষয় : আর্জেন্টিনা বিশেষ উদ্যোগ মেসির বিদায়

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন