দৈনিক সংবাদ দিগন্ত

‘বিভ্রান্তকারীদের চোখে চোখে রাখুন’: প্রধানমন্ত্রী

দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক বিভ্রান্তকারী ও রটনাকারী রয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতে তারা কী করেছে, তা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে তাদের কর্মকাণ্ডের ওপর নজর রাখতে হবে।তিনি বলেন, দেশকে স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। কেউ বিভ্রান্ত করতে এলে অতীতের মতো তাদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।আরও  পড়ুন, ভোরে ৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসাম্প্রতিক সংস্কার প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, দীর্ঘদিন রাজপথে অনুপস্থিত থাকা কিছু ব্যক্তি এখন সংস্কারের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপি ২০২২ সালেই রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছিল বলেও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে জেলার নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেওয়া হয়। অসচ্ছল ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার চেক এবং একজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেন প্রধানমন্ত্রী।দেশকে আত্মনির্ভরশীল ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা জানিয়ে তারেক রহমান বলেন, নারী ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন সরকারের অগ্রাধিকার।

‘বিভ্রান্তকারীদের চোখে চোখে রাখুন’:  প্রধানমন্ত্রী