দৈনিক সংবাদ দিগন্ত

টেকসই নগর গড়তে ছয় বিভাগীয় শহরে নগর উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর

পরিকল্পিত ও সুষম নগরায়নের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার। সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’কে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, আবাসন শুধু চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ এবং মর্যাদাপূর্ণ নাগরিক সেবার নিশ্চয়তাও জড়িত।নগর সম্প্রসারণের সঙ্গে যানজট, পরিবেশদূষণ,আরও  পড়ুন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু আজ আবাসন সংকট ও জলবায়ুজনিত অভিবাসনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের দীর্ঘদিনের আবাসন সমস্যার সমাধানে মালিকানা অর্জনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে সমন্বিত বর্জ্য ও পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার কাজ চলছে।তিনি জানান, পরিকল্পিত নগরায়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, টেকসই আবাসন বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য বেসরকারি খাত, এনজিও ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। গ্রাম ও শহরের বৈষম্য কমিয়ে মানবিক, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

টেকসই নগর গড়তে ছয় বিভাগীয় শহরে নগর উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর