দৈনিক সংবাদ দিগন্ত

বেতিসের বিপক্ষে ড্র, শিরোপার স্বপ্নে ধাক্কা খেল রিয়াল

লা লিগা শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ইনজুরি টাইমে গোল হজম করে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আলভারো আরবেলোয়ার দল।এই ড্রয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখন ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। আজ বার্সেলোনা যদি গেটাফেকে হারায়, তবে ব্যবধান বেড়ে দাঁড়াবে ১১ পয়েন্টে, যা রিয়ালের জন্য শিরোপা পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলবে।ম্যাচের শুরুতেই ১৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। ফেদেরিকো ভালভার্দের দূরপাল্লার শট গোলরক্ষক ঠিকভাবে রুখতে না পারলে ফিরতি বলে গোল করেন ভিনি।আরো পড়ুন , বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশএরপর কিলিয়ান এমবাপ্পে একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। পাশাপাশি বেলিংহ্যাম ও ভিনিসিয়াস বেশ কয়েকটি সুযোগ মিস করেন।অন্যদিকে রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন একাধিক দারুণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।কিন্তু ম্যাচের ইনজুরি টাইমে ফার্ল্যান্ড মেন্ডির ভুলে সুযোগ পেয়ে যান হেক্টর বেলেরিন। সাবেক আর্সেনাল তারকা নিখুঁত শটে গোল করে বেটিসকে সমতা এনে দেন এবং রিয়ালের জয় কেড়ে নেন।এই ফলাফলে শিরোপা দৌড়ে বড় চাপে পড়েছে রিয়াল মাদ্রিদ। সামনে এল ক্লাসিকো, যেখানে বার্সেলোনার বিপক্ষে জয় ছাড়া পরিস্থিতি বদলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।

বেতিসের বিপক্ষে ড্র, শিরোপার স্বপ্নে ধাক্কা খেল রিয়াল